• সমগ্র বাংলা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডিবর্দী হাইওয়ে সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাষ্টার, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আউয়াল মুন্সী, ফারুক হোসেন, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, শাফিকুল ইসলাম, মিরান হোসেন, মামুন চৌধুরী, উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বর, উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার সভাপতি ইয়াছিন বিশ্বাস প্রমূখ।

এর আগে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ডাকা শাটডাউন প্রতিবাদে সকাল থেকে চন্ডিবর্দী সড়কে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন।

সমাবেশ ও আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বক্তারা বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে এ রায়কে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।

মন্তব্য (০)





image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

১

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

২

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

৪

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৫

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

  • company_logo