• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে চাটমোহরে মশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নির্বাচনী এলাকায় বিএনপি'র স্থানীয় প্রার্থীর দাবিতে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে মশাল মিছিল করেছে বিএনপির এক অংশ। 

মিছিলটি চাটমোহর বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মোড়ে এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। 

পথসভায় বক্তারা বলেন, বহিরাগত প্রার্থীর প্রাথমিক মনোনয়ন বাতিল করে পাবনা- ৩ তথা চাটমোহর উপজেলা থেকে কে এম আনোয়ারুল ইসলাম অথবা হাসাদুল ইসলাম হীরাকে দলীয় মনোনয়ন দিতে হবে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

বক্তারা দলীয় প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বহিরাগত প্রার্থীর কারণে পাবনা- ৩ নির্বাচনী এলাকায় বিএনপি পরাজয় বরণ করতে পারে। তাই চাটমোহর থেকে প্রার্থী নির্বাচন করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। 

মশাল মিছিল ও পথসভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় আফছার সরদার (৪৫) নাম...

image

ফরিদপুরে কানাডা যাওয়ার টাকা নিয়ে রাতের আধাঁরে দুই পক্ষের ...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিদেশ যাওয়ার টাকা ...

image

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা নারী ও পুরুষস...

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্...

image

পাবনায় নারীসহ রাত কাটাতে চেয়ে পুলিশের হাতে ধরা ভুয়া জজ

পাবনা প্রতিনিধিঃ নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশ...

image

চাটমোহরে বিএনপি নেতা খোকনের চ্যালেঞ্জের বিরুদ্ধে এবার পাল...

পাবনা প্রতিনিধিঃ বিএনপি নেতা কাজী খোকনের চ্যালেঞ্জের বি...

  • company_logo