• রাজনীতি

দিনাজপুর-৩ খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু নেতাকর্মীদের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড়বোন প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে দিনাজপুর-৩ (সদর) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করেছে বিএনপি।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ফরিদপুর গোরস্তানে কবর জিয়ারত করেন। এ সময় তাদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ নেতারা।

মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাবা-মা এবং তার বড়বোনের কবর জিয়ারত করলাম। আমরা দোয়া করলাম যাতে আমরা বিপুল ভোটের ব্যবধানে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়াকে নির্বাচিত করতে পারি। দীর্ঘ ১৭ বছর আগে থেকে দিনাজপুরের যে উন্নয়ন থমকে আছে, সেই উন্নয়নের চাকা আবার সচল করতে পারব বলে আমরা বিশ্বাস করি।

বখতিয়ার আহম্মেদ কচি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা। তিনি দিনাজপুর সদর আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন- এ খবরটি শোনার সঙ্গে সঙ্গে দিনাজপুরবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে যান। সেই সঙ্গে দিনাজপুরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে তাকে বিজয়ী করার লক্ষ্যে বদ্ধপরিকর।

তিনি বলেন, বৃহস্পতিবার আমরা দিনাজপুর শিশু একাডেমিতে একটি জরুরি সভার আয়োজন করি। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মা-বাবা এবং বড়বোনের কবর জিয়ারতের মাধ্যমে আমরা এ নির্বাচনি প্রচারণার কাজ শুরু করব।

উল্লেখ্য, দিনাজপুর শহরে খালেদা জিয়ার জন্ম ও শৈশবের বেড়ে ওঠা হলেও রাজনৈতিক জীবনে তিনি কখনো এই এলাকার প্রার্থী হননি। এবারই প্রথম তিনি দিনাজপুর আসন থেকে নির্বাচন করছেন। সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে এর আগে সংসদ সদস্য নির্বাচিত হন তার বড় বোন খুরশীদ জাহান হক।

 

মন্তব্য (০)





image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাম...

image

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

নিউজ ডেস্ক : মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ...

image

সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনি...

image

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: র...

নিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াত...

image

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কোনো দল বা গোষ্ঠী...

  • company_logo