• সমগ্র বাংলা

৪ ঘণ্টা পর ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু, স্বাভাবিক পরিস্থিতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে অবরোধের প্রায়  চার ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে ভোর ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

যানবাহন চলাচলের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, "ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক ও সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

এর আগে ভোর ছয়টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়াসহ কয়েকটি স্থানে লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতেও দেখা যায়।

মন্তব্য (০)





image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জকে পিটি...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজারের স...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৩

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

৪

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

৫

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

  • company_logo