ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীসহ আট দলের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হতে চাইলেও একটি দল এই প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষায়, ‘বাংলাদেশের বড় সংখ্যক মানুষ সংস্কার চায় বলেই ১০০ বছর চেষ্টা করেও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না।’
দেশে এই মুহূর্তে ‘গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে।’
নিউজ ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়...
নিউজ ডেস্কঃআগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জ...
নিউজ ডেস্কঃ ভোট ডাকাতি করব না, জালিয়াতি করব না, কাউকে ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

মন্তব্য (০)