• রাজনীতি

জুলাই সনদের বাইরে সরকারের ঘোষণা মানবে না বিএনপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সনদের বাইরে কোনো সিদ্ধান্ত না নেয়ার জন্য সরকারকে সতর্ক করেছে বিএনপি। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জুলাই সনদে নির্ধারিত বিষয়াবলীর বাইরে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, তার দায়ভার সরকারের ওপরই বর্তাবে।

‎গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা জানান, গত ১০ নভেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়— রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ এক বছরের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছিল। এটি গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ অঙ্গীকারবদ্ধ।

‎তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সনদের বাইরে গিয়ে সরকারি সিদ্ধান্ত প্রদানের বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি স্পষ্টভাবে জানিয়েছে, সনদে উল্লেখিত বিষয়গুলোর বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তাহলে তা সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য বাধ্যতামূলক হবে না।

‎সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জুলাই সনদের বাইরে সরকার কোনো ঘোষণা দিলে সেটি স্বাক্ষরকারী কোনো দল মানতে বাধ্য থাকবে না। সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।’

‎স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি নোট অব ডিসেন্টসহ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে একমত। তবে জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে সেটি মানতে আমরা বাধ্য নই। সরকার আলোচনার জন্য আহ্বান জানালে বিএনপি তাতে সাড়া দিতে প্রস্তুত।’

‎সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, জুলাই সনদের প্রতি সম্মান ও আস্থা বজায় রাখতে যেন সতর্ক ও দায়িত্বশীল পদক্ষেপ নেয়া হয়।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo