• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যহীন দলগুলো, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছানোর জন্য সরকারের দেয়া সাত দিনের সময়সীমা শেষ হলেও কোনো সমঝোতা হয়নি। ফলে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও গণভোটের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।

‎গত ৪ নভেম্বর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছিল মতবিরোধ দূর করতে। কিন্তু সময়সীমা পার হলেও অধিকাংশ দল নিজেদের আগের অবস্থানে অনড় রয়েছে।

‎সরকারের একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট— দুটোই একই দিনে আয়োজনের সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।

‎আগামী ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। এরপর ১৫ নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোটের জন্য অধ্যাদেশ জারি করতে পারেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo