ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। জাতি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য সব ভোটার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আজকে সেই গণতন্ত্র বা অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ চেষ্টা করছে আগে সংস্কার এবং বিচার হবে, পরে গণতন্ত্র। বিএনপি মনে করে, বিচার, সংস্কার ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে।
শনিবার (৮ নভেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় স্থানীয় সুধী সমাজ, শ্রমজীবী, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি সব সময় সংস্কার বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, যে কারণে ২০২২ সালে প্রথম ২৭ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করে এবং ২০২৩ সালে জুলাই মাসে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন।
ডা. জাহিদ বলেন, কোনো কোনো উপদেষ্টা বলেছেন, বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, তোমার জন্মের আগে শহীদ জিয়াউর রহমান বাকশাল কবরের পর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)