• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন ও ঢাকা বিভাগে ৮৪ ও ময়মনসিংহ বিভাগে ৪৬ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬২ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo