• সমগ্র বাংলা

‎বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ সময় তারা বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলে এবং পরে স্থানীয়দের প্রতিরোধে পিছু হটে বলে জানা গেছে।

‎রোববার (২ নভেম্বর) সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিএসএফ সদস্যরা রসুলপুর এলাকায় বেশকিছু স্থাপনা ভেঙে ফেলে। এ ঘটনায় স্থানীয়দের প্রতিবাদ ও বিজিবির হস্তক্ষেপে পিছু হটে বিএসএফ।

‎এদিকে বিজিবি জানায়, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকে আলোচনা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার। এদিকে সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে...

image

রডমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা প্রতিবাদে গোপালপুরে ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামিয়া ফাযিল ...

image

রাণীনগরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে “দেশপ্রেমের শপথ নিন, ...

image

উলিপুরে নাশকতার পরিকল্পনা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার...

  • company_logo