ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের মুম্বাইয়ে ডিওআই পাতিল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে স্বাগতিক ভারত।
ইনিংস ওপেন করতে নেমে শেফালি ভার্মার সাথে ১০৪ রানের জুটি গড়েন স্মৃতি মান্ধানা। এই জুটি গড়ার পথেই ৫৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি।
দলের হয়ে ৭৮ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৭ রান করেন শেফালি ভার্মা। ৫৮ বলে তিন চার আর এক ছক্কায় ৫৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন দিপ্তি শর্মা।
ইনিংসের একিবারে শেষ দিকে ২৪ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন রিচি ঘোষ।
এদিনের ৪৫ রান সংগ্রহ করার মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে স্মৃতি মান্ধানার রান হলো ৪১০। এই রান সংগ্রহ করে সাবেক তারকা ক্রিকেটার মিথালি রাজের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন স্মৃতি।
২০১৭ সালের বিশ্বকাপে মিতালি রাজ ৪০৯ রান করেছিলেন।
আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জিততে হলে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটারদের ৩০০ বলে ২৯৯ রান করতে হবে।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)