ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ‘শাপলা’ প্রতীক নিয়ে ৪ মাস ৯ দিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানাপড়েন চলছিল নির্বাচন কমিশনের। সম্প্রতি ইসি প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। তবে এনসিপি তিনটি প্রতীক চেয়ে নতুনভাবে আবেদন করেছে।
এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে। রোববার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রতীক বরাদ্দের আবেদন করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে।
তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে বলেও জানান তিনি।
আসন্ন নির্বাচনে জোট গঠন নিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি গডফাদারদের রাজনীতি থেকে সরে আসতে পারে, তাহলে আমরা জোটে যাব।’
এ সময় নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক না কেন, গণভোট যেন সুষ্ঠু হয়- এই দাবি জানান এনসিপি নেতা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)