• রাজনীতি

‎জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির মধ্য দিয়ে নতুন করে আত্মপ্রকাশ করা ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।

‎শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

‎ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক পদে উওরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।

‎উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য না পেলে সংগঠনটি প্রশ্নের মুখে পড়ে।

‎আত্মপ্রকাশের আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর বাগছাসের বিলুপ্তি হয়। আর সংগঠনটির নেতাদেরই নেতৃত্বে প্রকাশ করে ‘জাতীয় ছাত্রশক্তি’। যেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

‎বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার, তার ‘পদাবনতি’ হয়েছে ছাত্রশক্তিতে। আর বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসানের পদোন্নতি হয়েছে।

‎এদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo