• সমগ্র বাংলা

রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ সেবাখাতের প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাশিমপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় কাশিমপুর ইউনিয়ন নাগরিক ফোরাম এই সভার আয়োজন করে। সুইজারল্যান্ড ও গ্লোবাল আফেয়ার্স অফ কানাডার আর্থিক সহায়তায় এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি  সহায়তায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, পরিষদের চেয়ারম্যান মো: মকলেছুর রহমান (বাবু), রাইডোর নির্বাহী উপদেষ্টা প্রভাষক দেওয়ান মতিউর রহমান (স্বপন), আপোস-এর নির্বাহী পরিচালক এস এম সহিদুল আলম, প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন, পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়নের শতাধিক পুরুষ-মহিলারা উপস্থিত ছিলেন। স্থানীয় সেবাখাতের মধ্যে অন্যতম হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাই ইউনিয়ন পরিষদের সকল সেবা প্রাপ্তি সম্পর্কে ইউনিয়নের প্রতিটি নাগরিক যদি সচেতন হোন তাহলে সরকারের যে কোন সেবা প্রতিটি নাগরিক সহজেই পেতে পারেন। তাই সরকারি সেবাসমূহ সহজেই প্রতিটি ঘরে পৌছে দিতে হলে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে জনপ্রতিনিধিদের সচেতন করার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।

মন্তব্য (০)





image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

১

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

২

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৫

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

  • company_logo