• সমগ্র বাংলা

বেনাপোল বন্দরে ব‍্যবসায়ীদের সাথে বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, কাস্টমস, বিজিবি, পুলিশ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দরের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলম।

রোববার দুপুর ১২ টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বলেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বানিজ্য ঘাটতি দিন দিন বেড়ে চলেছে। কাস্টমস, বন্দরের দূর্বল নিরাপত্তার কারনে প্রতিনিয়ত শুল্ককর ফাঁকি দিয়ে বন্দর থেকে আমদানি পণ্য পাচার বাড়ছে। এ অবস্থা সামনের দিনে রাজস্ব আয়ে বড় ধরনের বিরুপ প্রভাব পড়বে। এছাড়া আইন শৃঙ্খলার অবনতিতে প্রতিনিয়ত বন্দরে দালাল চক্রের প্রতারনার শিকার হচ্ছেন দেশ-বিদেশী পাসপোর্টধারীরা। চলমান সমস্যা সমাধান করে বানিজ্যিক পরিবেশ তৈরীর আহবান জানান নেতারা। 

প্রধান অতিথী যুগ্ম-সচিব মোহাম্মদ শামীম আলম বলেন, বন্দর ব্যবহারকারীদের সমস্যা ও সম্ভবনার কথা শুনেছেন। বানিজ্য সম্প্রসারণ ও পাসপোর্টথারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সভায় অংশ গ্রহন করেন, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান, ইমিগ্রেশন ওসি এসএম সাখাওয়াত হোসেন, এন এস আই এডি ফরহাদ হোসেন, ডিজিএফ আই ইনচার্জ মোবারক হোসেন, বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান, বেনাপোল সিএন্ড এফ এজেন্ড এর সাবেক সভাপিত মফিজুর রহমান সজন, সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক সাজেদুর রহমান, বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর হ্যান্ডলিংক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলীসহ বন্দর ব্যববহারকারী আমদানি রফতানি কারক ও সিএন্ডএফ ব্যবসায়ীরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

  • company_logo