• জাতীয়

‎ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।

‎সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই নতুন নিয়মটি বিশ্বের সব দেশ এবং সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। খালিজ টাইমস-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

‎প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

‎গত সপ্তাহে সাঈদ ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে গেলে চেক-ইন কাউন্টারে তাকে থামানো হয়। তাকে জানানো হয়, রিটার্ন টিকিট দেখাতে না পারলে বোর্ডিং পাস দেওয়া হবে না।

‎মিরান জানান, তার পরিকল্পনা ছিল মক্কায় কয়েকদিন থাকার পর সময় পেলে মদিনাতেও যাবেন, ফলে তিনি তাৎক্ষণিক ফেরার টিকিট কাটেননি।

‎মিরানের কথায়, তিনি যখন চেক-ইন কাউন্টারে পৌঁছান, তখন কাউন্টার বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। এই অবস্থায় রিটার্ন টিকিট কাটতে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এরপরই তাকে চেক-ইন দেওয়া হয়।

‎প্রতিবেদন মতে, আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন যে, ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে এয়ারলাইনস ও সৌদি কর্তৃপক্ষ এই নিয়মে কড়াকড়ি আরোপ করেছে।

‎তারা জোর দিয়ে বলছেন, সব ধরনের ভিসা নিয়ে আসা এবং বিশ্বের যেকোনো দেশের নাগরিকের জন্যই এখন রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo