ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত নির্বাচনগুলোতে বিতর্কিত-প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
মঈন খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা যে ছাত্রজনতার অভ্যুত্থান দেখেছি, তার ফলশ্রুতিতে আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। সেই পরিবর্তন আমরা চাই যে পরিবর্তনের মাধ্যমে এদেশের ১৮ কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে নির্ভয়ে বসবাস করতে পারবে। সাংবাদিকরা নির্ভয়ে কথা বলতে পারবে, দেশের ১২ কোটি ভোটার নির্ভয়ে তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারবে— সেই কথাগুলো আজকে এখানে আমরা বলতে এসেছিলাম।
বিএনপির এ নেতা বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে, তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে। যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে। এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং সেই গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের ওপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)