• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার নির্বাচনের আগেই শেষ হবে: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার কাজ শেষ হবে। সরকার তার দেয়া প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করবে। তবে তড়িঘড়ি করে বিচার সম্পন্ন করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও তিনি মন্তব্য করেন তিনি। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

‎আসাদুজ্জামান আরও বলেন, ‘দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে এর মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে, যার সুফলও পাওয়া যাচ্ছে।’

‎শহিদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘আসামিপক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।’

‎এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

‎সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদের সভাপতিত্বে এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যান্য আইনজীবীরা বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo