ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞ জুলাইয়ের অভ্যুত্থানের ভিত্তি রচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আজকের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হলো হেফাজতের আন্দোলন যৌক্তিক ছিলো, শহীদদের রক্ত বৃথা যায়নি।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের নিহত-আহদের নিয়ে ৮ খণ্ডের প্রামাণ্যচিত্রের আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে। শাপলার হত্যাযজ্ঞেরও আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় প্রামাণ্যচিত্র করা প্রয়োজন।’
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘এমনভাবে শহীদদের পুড়িয়ে গুম করা হয়েছে যে, শাপলা চত্বরে শহীদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। চব্বিশের যে গণ-অভ্যুত্থান হয়েছে, ২০১৩ সালের শাপলা চত্বরে তার ভীত তৈরি হয়েছিল।’ আজ ৭৭টি পরিবারকে ৭ লাখ ৭৪ হাজার টাকা দেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...
নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

মন্তব্য (০)