ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পর এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার এক হাজার ৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে, এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে অবিচার হবে।
তিনি বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ারও নির্দেশ দিয়েছিল। এই বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হলে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে।
তিনি আরও বলেন, সব অপরাধীদের প্রাণভোমরা এবং সব অপরাধের নিউক্লিয়াস ছিল শেখ হাসিনা। এই মামলার দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। তবে, মামলার তৃতীয় আসামি থেকে রাজসাক্ষী আইজিপি চৌধুরী মামুনের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে।
এ সময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

মন্তব্য (০)