• রাজনীতি

‎ড. ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দুই একজন উপদেষ্টা বিভ্রান্তের চেষ্টা করছেন-এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি: গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

‎এসময় একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, সমালোচনার অধিকার সবার আছে এবং সেই সমালোচনার ভাষা হতে হবে মার্জিত।

‎আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দল তাদের পছন্দের কর্মকর্তাদের বদলি নিয়ে তৎপর হয়েছেন বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

‎এসময় প্রধান উপদেষ্টা বরাবর উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর রাখার প্রস্তাব জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান তিনি। 

মন্তব্য (০)





image

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুর...

১

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

image

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করে...

২

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদ...

image

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

৩

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...

image

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

৪

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...

image

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: ...

৫

নিউজ ডেস্ক :  বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...

  • company_logo