ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২ এর বাকশালী সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল সেভাবে ২৪ এর গণ-অভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০২৪ এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মচাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)