• রাজনীতি

প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপি: ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎তিনি বলেছেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয় মনস্টার হাসিনা, সব কিছু তছনছ করে দিয়ে গেছে। দেশের সব জায়গা ধ্বংস করে দিয়ে গেছে। নিজেদের আন্দোলন বলে দাবি করেন, গণতন্ত্রের জন্য সমস্ত সময়েই লড়াই করেছে বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ৯০ এ ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে।

‎শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ফখরুল বলেছেন, গত ১৫ বছরে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। বিএনপির এক হাজার ৭৯৯ বেশি গুম হয়েছে।

‎তিনি বলেন, এতো ত্যাগ স্বীকার করার পরও শিশু-নারী হত্যা করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওযার পথ তৈরি হয়েছে। যার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার।

‎এই বিএনপি নেতা বলেন, যতই সংস্কার প্রস্তাব দিক, যতই বুদ্ধিজীবীরা কথা বলুক, যতক্ষণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যখন বিরোধীরা বলে বিএনপি সংস্কারের বিপক্ষে, তখন হাসি পায়। বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। জিয়ার হাত ধরে সংস্কার শুরু হয়েছে। সংস্কার চলমান প্রক্রিয়া। বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা অপপ্রচার চালিয়ে লাভ হবে না।

‎তিনি বলেন, অমুক মার্কা না দিলে অমুক মার্কা বাদ দেবে, আমরা তো কোন বাধা দেইনি। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে কেনো বিতর্ক হচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের বিষয়, কাকে কোন মার্কা দিবে তাদের বিষয়। কেনো কথা বলছে, কারণ, ধানের শীষ অপ্রতিরোধ্য। তাই ধানের শীষ মার্কা নিয়ে এতো চক্রান্ত। ধানের শীষ ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে। তাই তারা বিতর্ক করছে।

‎এ সময় তিনি স্লোগান দিয়ে বলেন, মার্কা কোনটা..? ধানের শীষ, ধানের শীষ নিয়ে জয়লাভ করতে হবে।

‎মির্জা ফখরুল বলেন, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। অভিজ্ঞতা দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যেতে হবে।

‎ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন চায় বিএনপি জানিয়ে তিনি বলেন, ঘোষিত সময় নির্বাচন না হলে নির্বাচন হবে না।

‎আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইসরাইলের দখলদার বাহিনী আটক করে নিয়ে গেছে। বিএনপি তার মুক্তি দাবি করছে বলেও জানিয়েছেন এই বিএনপি নেতা। সরকার যেনো দ্রুত তাকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করে তার জোর আহ্বান জানান তিনি।

‎একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেয়ার চেষ্টা করছে। নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে মেনে নেবে না বিএনপি-এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে অযথা বিতর্ক তৈরি করবেন না। আইন করে সংস্কার হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে কেবল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo