• রাজনীতি

‎আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে বাঁচতে বড় বড় হেলিকপ্টার লাগবে: মঞ্জু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ‍্যুত্থান অনিবার্য হয়ে পড়বে বলেও তিনি মনে করেন। সবাইকে সতর্ক করে বলেন; আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন‍্য জটিলতা সৃষ্টিকারীদের জন‍্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে।
‎
‎রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত‍্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন।
‎
‎সভার মধ‍্যাহ্ন বিরতিতে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, সনদ মোটামুটি চূড়ান্ত হওয়ার পর এর বাস্তবায়ন প্রক্রিয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা অনেকে অধিকমাত্রায় আইন ও সাংবিধানিক বিতর্কের অবতারণা করছি, অথচ শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে চরমভাবে সংবিধানকে ভূলুণ্ঠিত করে ফ‍্যাসিবাদী দুঃশাসন চালিয়েছিল; যার প্রেক্ষিতে আমাদের বাধ্য হয়ে গণঅভ্যুত্থান করতে হয়েছে।
‎
‎তিনি বলেন, গণঅভ্যুত্থান হলো জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার চূড়ান্ত প্রকাশ। এবি পার্টির পক্ষ থেকে সকল পক্ষের মতামত সন্নিবেশিত করে জুলাই সনদ সংবিধান আদেশের মাধ্যমে জারি করা, ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং সর্বোপরি জনগণের সমর্থন যাচাইয়ের জন‍্য গণভোট আয়োজনের মধ‍্য দিয়ে এর একটি সফল সমাধানে পৌঁছানোর প্রস্তাব দেন তিনি।

মন্তব্য (০)





image

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুর...

১

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

image

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করে...

২

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদ...

image

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

৩

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...

image

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

৪

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...

image

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: ...

৫

নিউজ ডেস্ক :  বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...

  • company_logo