ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশী এবং বাংলাদেশের নাগরিক।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, দুর্গাপূজার সুস্থ পরিবেশকে ফ্যাসিবাদীরা নানাভাবে বিনষ্ট করার অপচেষ্টা চালাতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে একই সাথে অনেকে ফেসবুকে অপপ্রচার চালিয়ে পরিবেশ ঘোলা করার চেষ্টা চালাতে পারে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। ফেসবুকে কেউ কিছু পোস্ট করলেই সেটা বিশ্বাস করা যাবে না। সময় তিনি যেকোনো পরিস্থিতিতে সবাইকে সংযত থাকার আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, বিএনপি নেতাকর্মীরা নিয়মিতভাবে বিভিন্ন পূজা মন্ডপ পাহারা দিচ্ছে যাতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোন ধরনের পরিবেশ বিনষ্ট করতে না পারে।
পূজা মন্ডপ পরিদর্শনকালে শামা ওবায়দের সাথে নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)