• সমগ্র বাংলা

গোপালপুরে ট্রেনে কাটা পড়ে নারী ও তিন ছাগলের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তিনটি ছাগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত নারীর নাম খাতেমন (৫৫)। তিনি ওই গ্রামের ব্যাটারি চালিত ইজি বাইকচালক শমসের আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে খাতেমন তিনটি ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই খাতেমন ও তিনটি ছাগলের মৃত্যু হয়।

নিহত খাতেমন এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন সততা নিশ্চিত করেছেন, এবং ঘটনাস্থলে রেল পুলিশ রেল এসে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (০)





image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থ...

image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

  • company_logo