ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পূজায় আইনশৃঙ্খলা বাহীনিসহ প্রত্যেকেই একটি স্বতঃস্ফূর্ত রিহ্যারসেল করে নিয়েছে। এর মাধ্যমে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
সকাল থেকে শুরু করে নগরীর কাটগড়, গোসাইলডাঙ্গা, জেএমসেন হল পূজমণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। এছাড়াও মণ্ডপগুলোর সার্বিক খোঁজ খবরও নেন উপদেষ্টা।
এসময় তিনি বলেন, ‘সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সবার সচেতন হতে হবে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য না ছড়ানোর জন্য সচেতন থাকারও আহ্বান জানান উপদেষ্টা ফারুক ই আজম।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...
নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...
নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...
নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

মন্তব্য (০)