• লিড নিউজ
  • জাতীয়

‎দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীরা বঙ্গভবনে এলে তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেন।
‎
‎মহাজোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সজীব কুন্ডু তপু প্রমুখ।
‎
‎শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি তাদের সাথে কুশল বিনিময় করেন। সঙ্গে তাদের সর্বাঙ্গীন মঙ্গলও কামনা করেন।
‎
‎এ সময় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গণিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলো...

১

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...

image

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কম...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী ...

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...

image

স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতাল...

৫

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

  • company_logo