• জাতীয়

ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরুর প্রথম ১২ দিনে (১৬-২৭ সেপ্টেম্বর) এরইমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে ৯৯ টন ইলিশ। আর আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও ৩৭ টন। 

মূলত, আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। হাতে মাত্র এক সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ ইলিশ রপ্তানি হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।    

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।

রপ্তানিকারকরা মনে করেন, এত অল্প সময়ের মধ্যে পুরো চালান রপ্তানি করা কঠিন। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে, শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র ৬৩৬ টন রপ্তানি হয়।   

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হলেও বিশেষ বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে।

 

মন্তব্য (০)





image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

image

‎বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

  • company_logo