• রাজনীতি

যুক্তরাষ্ট্রে যেতে বাধা, মুখ খুললেন সোহেল তাজ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।মাঝখানে কয়েকদিন অতিবাহিত হলেও গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তাজউদ্দিনপুত্র।

শনিবার যুগান্তরকে সোহেল তাজ বলেন, ‘আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকালো? গত এক বছরে আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম। সর্বশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন কিছু বলল না। হঠাৎ করে কেন আটকাবে?’

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি খুব অবাক হয়েছি। বিষয়টি নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আগামীকালকের (রবিবার) আগে আমি কিছু বলতে পারবো না। আগামীকাল সবকিছু জানতে পারবো। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ জানিয়েছে,  ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়।

পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তিনি।

 

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo