• প্রশাসন

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের আরও তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তিন জেলা হলো- চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী।

‎রোববার (২১ জানুয়ারি) নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (০)





image

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

image

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম পি...

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ...

image

‎চার ক্যাটাগরিতে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...

image

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...

image

‎ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...

  • company_logo