• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৭৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন । গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংঘাতপূর্ণ দারফুরের এল–ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
‎
‎শুক্রবার ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এ ছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এখনও চলছে উদ্ধার অভিযান।
‎
‎এ ঘটনায় অভিযোগের তীর দেশটির প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে এখনও দায় স্বীকার করেনি সংগঠনটি।
‎
‎সুদানের দারফুরে দুই বছরের বেশি সময় ধরে চলছে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত। অঞ্চলটিতে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তারা

মন্তব্য (০)





image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

১

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

২

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

৪

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

  • company_logo