• রাজনীতি

দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে: চরমোনাই পীর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চলছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক) আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে তারা বারবার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় উপস্থাপন করেছে। কিন্তু অতিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

রেজাউল করিম আরও বলেন, আমরা যেন আর কখনো খুনি-চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে। দেশের মানুষ এখন ইসলামের সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। তাই আসুন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করি।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সূত্রাপুর থানা সভাপতি মো. মানোয়ার খান।

তিনি আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করার জন্য ঢাকা-৬ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় পীর সাহেব চরমোনাই ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মানোয়ার খানকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

 

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo