ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে এসব কথা বলেন ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, গনতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে। তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনেও গণতান্ত্রিক হতে পারে না।
জাহিদ হোসেন আরও বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)