• রাজনীতি

‎বিচারের আগে আ.লীগ ও জাপা নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

‎রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচার হওয়ার পর যদি আদালত মনে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে তাতে আমাদের কোন আপত্তি নাই।’

‎ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক
‎তিনি বলেন, ‘বিচার শেষ হওয়ার আগে দলগুলো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই সঙ্গে আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না। যদি তাদের কেউ নির্বাচনে সুযোগ দিতে চায় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে সেই সুযোগ নেবে।’
‎ 
‎সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না অভিযোগ করে তিনি আরও বলেন, ‘তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনো গড়িমসি করছে।’
‎ 
‎গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না। যদি ১/১১ ফিরে আসে তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, আমরা তো আর কোথাও পালাতে পারবো না। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বিদায় নেন।’

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo