• প্রশাসন

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠিয়েছে সরকার।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

‎বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত নিম্নবর্ণিত ০৯ (নয়) জন পুলিশ কর্মকর্তার চাকরি ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

‎এতে বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo