ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চ্যালেঞ্জ হতে পারে এমন কোনো নিদর্শন জাতির কাছে রেখে যেতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না, যেটা দুদিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে।
গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করে কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়- এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...
নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...
নিউজ ডেস্ক : শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা...
নিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়...

মন্তব্য (০)