• সমগ্র বাংলা

চাটমোহর উপজেলা প্রশাসনের অভিযানে চলনবিলে অবৈধ স্বোতিবাঁধ অপসারণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলনবিলে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে মাছ শিকার করার অভিযোগে অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করেছে প্রশাসন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চলনবিলের ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রিজের নিচে এই অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, ধর্মগাছা ব্রিজের নিচে এক শ্রেণীর অসাধু ব্যক্তি বাঁশ, বাঁশের চাটাই (ধারাই) দিয়ে পানি প্রবাহ বন্ধ করে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকারের অপচেষ্টা করছিল। উপজেলা প্রশাসন এবং মৎস বিভাগ অভিযান পরিচালনা করে স্বোতিবাঁধ অপসারণ করে পানি প্রবাহ প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। চাটমোহরে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকার  জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo