• সমগ্র বাংলা

শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। এসময় ডাকাতদের নিকট হতে চাইনিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরদিকে মাওনা এলাকার হাসিখালি ব্রিজ থেকে ডাকাত সন্দেহে এক যুবককে আটক করে গণধোলায়ের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীদের আদালতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের ফালু মার্কেট এলাকার হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. গোলজার (২৪), হৃদয় (২৩), আল আমিন (৩২), আহমেদ (২৪) ও ওমর ফারুক (২২)। জনতার হাতে ডাকাত সন্দেহ আটক দেলোয়ার হোসেন (২৮)। 

 শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি ডাকাত দল শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের হেলিপ্যাড মাঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চারপাশ থেকে ঘিরে ফেলে ডাকাতদের । এরপর ডাকাত দলের সদস্যরা এদিকসেদিক ছুটাছুটি শুরু করে। এসময় ধাওয়া করে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় ডাকাত দলের কয়েকজন পালিয়ে যায়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত চারটি চাইনিজ কুড়াল, রাম দা, দুটি মোটরসাইকেল, ১০৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জনান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। আজ শনিবার দুপুরে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo