• প্রশাসন

‎প্রতিমা বিসর্জনেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেয়ার পাশাপাশি প্রতিমা বিসর্জনে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

‎বৃহস্পতিবার (১১ জুলাই) সদর দফতরে নৌ পুলিশের মতবিনিময় সভা।

‎বৃহস্পতিবার (১১ জুলাই) হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় নৌ পুলিশের সদর দফতরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

‎সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌ পুলিশের অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় নির্ধারণ করা হয়।

‎সভায় পূজা কমিটির করণীয়, নৌ পুলিশের দায়িত্ব, প্রতিমা তৈরির সময় থেকে বিসর্জন পর্যন্ত করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পূজা কমিটির নেতারা দুর্গাপূজার পুরোটা সময় নৌপথে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌ টহল জোরদার করার পরামর্শ দেন এবং নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।

‎অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধ না ঘটে, সে জন্য নৌ পুলিশের অধিক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে।

‎তিনি আরও বলেন, পূজা চলাকালীন নারী ও শিশুরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে–সেই লক্ষ্যে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপারদের উপস্থিত থেকে নিরাপত্তা তদারকির নির্দেশনা দেয়া হয়েছে।

‎সভায় নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং পূজা কমিটির বিভিন্ন নেতারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo