• রাজনীতি

আ. লীগ দেশের পাটকল ধ্বংস করে দিয়েছে: মঈন খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দীর্ঘ ১৫ বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের পাটকলগুলো ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিল গুলোতে ৮ ঘণ্টা করে কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই সঙ্গে জুটমিলগুলোর উন্নয়নেও কাজ করে গিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট করে জুটমিল গুলো ধ্বংস করে গিয়েছে। 

তিনি বলেন, নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল, ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে এখন শ্রমিকরা মানবেতর দিন পার করছে। তারা শুধু জুটমিল গুলোই ক্ষতিগ্রস্থ করেনি অন্যায়ভাবে অনেক শ্রমিকদেরও চাকরিচ্যুত করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যারা জুটমিল গুলো ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনবে। 

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দি ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা। 

মন্তব্য (০)





image

বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আল...

নিউজ ডেস্ক : বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে দীর্ঘদিনের স্...

image

তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক : ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ ...

image

কবে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিক...

image

‎এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগ...

image

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন ম...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে জ...

  • company_logo