ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারও নেতাকর্মী ব্যানার, ফেস্টুন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের ছবি হাতে সমবেত হন। বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন।
বর্ণাঢ্য র্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে বাইপাস, শ্রীফলতলী ও ট্রাকস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)