• গণমাধ্যম

লালমনিরহাটে দৈনিক ঢাকা রিপোর্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : গৌরবময় পথচলার ২৪ বছর পূর্তি উপলক্ষে লালমনিরহাটে উদযাপিত হলো দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার সন্ধায়  লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফিসের হলরুমে কেক কেটে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম,প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন,যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান লাডলা,বাংলাভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল,আরটিভির জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, দেশ টিভির জেলা প্রতিনিধি জামাল বাদশা, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বার্তা বাজার প্রতিনিধি মিজান খন্দকার, দৈনিক গণজাগরণের প্রতিনিধি সাদেকুল ইসলাম,দৈনিক জলবাণীর  জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম প্রমুখ।

অতিথিরা দৈনিক ঢাকা রিপোর্ট-এর জেলা প্রতিনিধি মো. জুবাইর আহমেদ খান রোহানের সাফল্য কামনা করেন এবং পত্রিকার অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমবেত অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo