• রাজনীতি

অর্থ ও পেশীশক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে: তাসনিম জারা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টাকা ও পেশীশক্তি ব্যবহার করে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’ এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র রাজনৈতিক নেতাদের পরিবর্তনের জন্য ঘটেনি; বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই ঘটেছে।

‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ বিষয়ক আলোচনায় অংশ নেন তাসনিম জারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় এতে আরও অংশ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আলোচনার শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশীশক্তি প্রভাবক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যেভাবে টাকার ব্যবহার হয়, এতে করে চাঁদাবাজির হার বেড়ে যায়। এ ছাড়া ক্ষমতা দেখানোর সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

এর উত্তরে তাসনিম জারা বলেন, বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশীশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণঅভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণ হয়েছে।

দুই দিনব্যাপী বেঙ্গল ডেলটা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo