ফাইল ছবি
নিউজ ডেস্কঃ যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এতে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে। কিন্তু বর্তমানে আমরা যে পরিবেশে আছি তাতে আমাদের জনগণ বিভ্রান্ত হয়ে আছেন। মানুষকে জিজ্ঞেস করলেই বলে নির্বাচন হবে তো? এক ধরনের শঙ্কা, আশঙ্কা, হতাশা এসে যায় যে হবে তো? নির্বাচন সঠিক সময়েই হবে কারণ এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন যথাসময়ে না হয়, তাহলে এ জাতি অনেক বিপদে পড়বে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে।’
এসময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, ‘মধ্যমপন্থা ও উদারপন্থি রাজনীতি সরিয়ে দিয়ে উগ্রবাদ ও চরমপন্থি রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘কিছু কিছু প্রচারণা চালানো হচ্ছে বিএনপি সংস্কারবিরোধী। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে, তা বিএনপিই করেছে।’
বাংলাদেশের মানুষ গণতন্ত্র উত্তরণে বিএনপির দিকে তাকিয়ে আছে বলে জানান তিনি। জনগণের এ আশা-আকাঙ্ক্ষা নষ্ট না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)