• আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে যা থাকছে

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার (২৫ আগস্ট) এ আদেশে সই করেন তিনি।
‎
‎ট্রাম্প মনে করেন, পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে ‘আইনবিরোধী কার্যক্রম উসকে দিতে’ পারে। নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, যদি আপনি একটি পতাকা পোড়ান, আপনাকে এক বছরের জন্য জেলে যেতে হবে; কোনো আগাম মুক্তি নেই, কিছুই নেই।
‎
‎ট্রাম্প আরও বলেন, এক বছর জেলে যেতে হবে। সেটা রেকর্ডে থেকে যাবে। তখনই পতাকা পোড়ানো বন্ধ হতে দেখবেন। এছাড়াও নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে, বিদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করাসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
‎
‎যদিও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৮৯ সালেই রায় দিয়েছিল যে পতাকা পোড়ানো মতপ্রকাশের স্বাধীনতার অংশ এবং সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে এটি সুরক্ষিত। আদালতের অবস্থান সত্ত্বেও ট্রাম্পের নতুন আদেশে বলা হয়েছে, বিদেশি কেউ পতাকা পোড়ালে তার ভিসা বাতিল করা হবে এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
‎
‎মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। সংগঠন ফায়ার এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প হয়তো মনে করছেন কলমের এক খোঁচায় সংবিধানের প্রথম সংশোধনী বদলে দেয়ার ক্ষমতা তার রয়েছে। কিন্তু আদতে তা নেই।
‎
‎সংগঠনটির মতে, সরকার কখনোই মতপ্রকাশের সুরক্ষিত কোনো কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে না। যদি সেটি আপত্তিকর বা উসকানিমূলক মনে হয়।
‎
‎নির্বাহী আদেশ অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পতাকা পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
‎
‎ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বিদেশি নাগরিকেরা পতাকা পোড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা করছেন। তবে এর স্বপক্ষে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo