• লিড নিউজ
  • আন্তর্জাতিক

একদিনে ৮৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজার উপত্যকায় আরও ৮৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৯২ জন।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

‎এতে বলা হয়, রোববার সন্ধ্যা থকে পরবর্তী ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন দখলদার বাহিনীর নিক্ষিপ্ত গোলায় এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন।

‎গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত আহত ও নিহতের সংখ্যা আরও বেশি। কারণ, তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

‎২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে ধরে নিয়ে আসে তারা।

‎হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। দখলদার বাহিনী এখন পর্যন্ত ৬২ হাজার ৭৪৪ জনের বেশি ফিলিস্তিকে হত্যা করেছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo