• আন্তর্জাতিক

‎সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেফতার

  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ সৌদি আরবে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী চালানো ব্যাপক অভিযানে গত সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
‎গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় ২০,০০০ জনকে ভ্রমণের নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছিল।

‎১৪ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বাহিনী যৌথভাবে এ অভিযান চালায়। যৌথ অভিযানে ২২ হাজার ২২২ জনকে গ্রেফতার করা হয়।

‎কর্মকর্তারা জানান, তাদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘন করেছেন ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনকারী ৪ হাজার জন ছিলেন।

‎এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় ২০ হাজার প্রবাসীকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছিল। এছাড়া ১২ হাজার ৯২০ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

‎মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৭৮৬ জনকে আটক করা হয়। যাদের বেশিরভাগই ইয়েমেনি বা ইথিওপিয়ার নাগরিক। আরও ৩৩ জনকে অবৈধভাবে দেশত্যাগ করার চেষ্টা করার সময় আটক করা হয়।

‎এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দেয়ার অভিযোগেও কর্তৃপক্ষ ১৮ জনকে আটক করেছে।

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে অবৈধ প্রবেশ, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তাকারী কাউকে পাওয়া গেলে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। আইন লঙ্ঘনে ব্যবহৃত যানবাহন এবং সম্পত্তি জব্দ করা হবে বলে জানিয়েছে।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo