• রাজনীতি

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

‎জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

‎মির্জা ফখরুল বলেন, আজ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বার বার স্মরণ করতে চাই। এজন্য চাই যে, ১৯৭১ সাল আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূ-খণ্ড দিয়েছিল, একটা স্বাধীন সত্তা দিয়েছিল। সেজন্য আজ আমাদের অস্তিত্ব আছে এবং আমরা টিকে আছি।

‎তিনি বলেন, আমি স্মরণ করতে চাই ’২৪ জুলাই-আগস্টের শহীদদের। কারণ তারা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে।

‎বিএনপি মহাসচিব বলেন, এই দুই জিনিসই আমাদের মাথায় রাখতে হবে। আজ একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। চব্বিশের জুলাই-আগস্ট যেমন সত্য ঠিক একইভাবে সত্য একাত্তরের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা।

‎তিনি আরও বলেন, বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।

‎বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৫ বছর যারা ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদের শাসন করেছেন; তারা ১৫ বছর আমাদের বন্ধু হিসেবে মনে করেননি। তারা আমাদেরকে মনে করেছেন প্রজা হিসেবে। আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করেছেন, আমাদের সমস্ত দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন।

‎মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও  বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস, নির্বাহী কমিটির সদস্য রনেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের তপন চন্দ্র মজুমদার, এসএন তরুণ দে, মিল্টন বৈদ্য, পূজা উদযাপন ফ্রন্টের জয়দেব জয়, হিন্দু মহাজোটের সুশান্ত চক্রবর্তী, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর প্রমুখ।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo