ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের।
সোমবার (১৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বহিষ্কারাদেশ আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন এনসিপি-র যুগ্ম সদস্যসচিব (ঢাকা) সাহেদ উদ্দিন সিফাত।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...
নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...
নিউজ ডেস্ক : শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা...
নিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়...

মন্তব্য (০)